ঢাকাWednesday , 4 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে করোনা কালীন নগদ অর্থ ও চাউল বিতরণ

admin ঢাকা
আপডেট: 4 August 2021, 21:57

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নে করোনা কালীন নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকাল ৯ টা থেকে কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়ন পরিষদ থেকে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো ২০০০ কেজি চাল ১০০০০০ টাকা ইউনিয়নের ৪০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

মাথাপিছু ১০ কেজি হারে ২০০ পরিবারকে চাউল এবং মাথাপিছু ৫০০ টাকা হারে ২০০ পরিবারকে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়। চাম্পাফুল ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ট্যাগ কর্মকর্তাদের উপস্থিতিতে চেয়ারম্যান মোজাম্মেল হক এ চাল এবং অর্থ বিতরণ করেন। উপস্থিত ছিলেন ইউপি সচিব সাইদুর রহমান, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুর রহমান, কোষাধক্ষ্য বাপ্পী সরকারসহ সহায়তা বিতরণের সময় সার্বিক সহযোগিতা করেন চাম্পাফুল ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সদস্যরা এবং গ্রাম পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *