ঢাকাWednesday , 4 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় যুবক আটক, স্কুল ছাত্রী উদ্ধার

admin ঢাকা
আপডেট: 4 August 2021, 20:56

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৬) অপহরণের ঘটনায় পুলিশ এক যুবককে অটক করেছে। মঙ্গলবার রাতে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ওই স্কুল ছাত্রীকে। আটক যুবকের নাম ধ্রæব মন্ডল (২১)। সে কলাগাছি গ্রামের গুরুপদ মন্ডলের ছেলে। অপহৃত স্কুল ছাত্রীর বাবা কৃষ্ণ পদ ব্যানার্জী জানান, কলাগাছি গ্রামের ধ্রæব মন্ডল আমার মেয়েকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল।

সে কারণে আমি ভবিষ্যতের কথা ভেবে তালা থানায় একটি সাধারণ ডায়েরি করি। এরপরও আমার মেয়েকে সে বিভিন্ন কৌশলে উত্ত্যক্ত করতো। আমার মেয়ে রাজি না থাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আমার বাড়ির পাশ থেকে ধ্রæব মন্ডল, শান্ত মন্ডল, ধিরাজ বাছাড়, কমলেশ বাছাড় ও গুরুপদ মন্ডল জোর পূর্বক আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যায়।

পরে তালা থানায় আমি একটি অভিযোগ করলে পুলিশ আমার মেয়েকে উদ্ধার করেন এবং ধ্রæব মন্ডলকে আটক করেন। পরে তিনি (কৃষ্ণপদ ব্যানার্জী) বাদী হয়ে তালা থানায় উক্ত ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। বুধবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *