ঢাকাTuesday , 3 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত

admin ঢাকা
আপডেট: 3 August 2021, 22:59

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় হাসান সরদার (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের সোনার মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি খ্যাগড়াঘাট গ্রামে কামরুজ্জামান সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আজিজুল হক জানান, সকালে ইট ভাঙ্গা মেশিন যোগে কর্মস্থলে যাওয়ার সময় পথিমধ্যে উপজেলা সদরের সোনার মোড় নামক স্থানে অসাবধান বশত সে তার নিজের গাড়ির নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে গুরত্বর আহত হয় সে। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ হাইকুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন। শ্যামনগর থানার ওসি ওয়াহিদ মুর্শেদ বলেন, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *