ঢাকাTuesday , 3 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৬৫ হাজার টাকা জরিমানা মাছ বিনষ্ট

admin ঢাকা
আপডেট: 3 August 2021, 22:21

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে খালে অবৈধ নেট পাটা দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি ও বাগদা চিংড়িতে অপ দ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৬৫ হাজার টাকা জরিমানা সহ ৪০ কেজি মাছ বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে জেলা প্রশাসনের নির্দেশে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে বিজ্ঞ বিচারক অবৈধভাবে খালে নেট পাটা দেওয়ার অপরাধে চাপড়া গ্রামের মৃত আঃ মজিদ গাজীর ছেলে সিরাজুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করে আদায় করেন।

পৃথক অভিযানে অবৈধভাবে বাগদা চিংড়িতে পুশ করার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ-১৯৫০ এর আইন ৫ এর ১ ধারায় শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে আবুল হোসেনকে ১০ হাজার টাকা, মহেশ্বরকাটি গ্রামের মৃত হাজারীলাল সরকারের ছেলে হরেকৃষ্ণ সরকারকে মহেশ্বরকাটি মৎস্য সেট থেকে ১০ হাজার টাকা ও কালীগঞ্জ উপজেলার চান্দুলিয়া গ্রামের মফিজুল বিশ্বাসের ছেলে আসাদুল হককে মহেশপুর মৎস্য সেট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় সরকারের নির্দেশ অমান্য করে বাগদা চিংড়িতে অপ দ্রব্য পুশ করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও কঠোর শাস্তি ও জরিমানা করা হবে বলে জানান হয়। ভ্রাম্য মান আদালত পরিচালনাকালে দেবহাটা সার্কেল এসএম জামিল আহমেদের তত্ত¡াবধানে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কবির, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সৈকত মল্লিক, সহকারী মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান, আনসার ব্যাটালিয়ন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *