ঢাকাTuesday , 3 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি আটক

admin ঢাকা
আপডেট: 3 August 2021, 21:50

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ১০ জুয়াড়িকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের সাইফুল ইসলামের মাছের ঘের থেকে তাদেরকে আটক করা হয়। ওই সময়ে ২০৮ খানা তাস ও নগত ১ হাজার ৩শ’ ৮০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার সোনাতলা গ্রামের মৃত মোছাফের গাজীর ছেলে সাইফুল ইসলাম একই গ্রামের মৃত নির্মল তরফদারের ছেলে প্রশান্ত তরফদার, বেলায়েত আলী সরদারের ছেলে আব্দুল আজিজ, মৃত আবুল কাশেমের ছেলে রাশেদুল ইসলাম কারিকর, কবীর গাজীর ছেলে সিরাজুল গাজী, কুশুলিয়া গ্রামের মদন মোহন মল্লিকের ছেলে শ্যামল মল্লিক, হরিপদ মন্ডলের ছেলে হারান মন্ডল, রজব আলী ঢালীর ছেলে শফিকুল ইসলাম ঢালী, উত্তর শ্রীপুর গ্রামের আব্দুল মোল্লার ছেলে রবিউল ইসলাম ও দক্ষিণ শ্রীপুর গ্রামের হামিদ মোল্লার ছেলে শহীদুল ইসলাম মোল্লা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ও সহকারি উপ-পরিদর্শক মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা সোনাতলা গ্রামের সাইফুলের মাছের ঘেরে অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ১০ জুয়াড়ি আটক সহ তাস ও নগত টাকা জব্দ করা হয়। আসামিদেরকে মঙ্গলবার (৩ আগস্ট) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *