ঢাকাSunday , 1 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভূমিহীন পুনর্বাসনের দাবিতে উঠান বৈঠক

admin ঢাকা
আপডেট: 1 August 2021, 20:47

শহরের বাগানবাড়িতে ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ আগস্ট) বিকালে ৫ নং ওয়ার্ডের বাগানবাড়ি সংলগ্ন পৌর ভূমিহীন সমিতির সহ-সভানেত্রীর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ভূমিহীন নেত্রী নুরজাহান সাদিয়া এর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এ সময় পৌর ভূমিহীন সমিতির সহ-সভাপতি কুরবান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, প্রচার সম্পাদক ইয়াছিন, ভূমিহীন নেতা রেজাউল ইসলাম, মোর্শেদা বেগম, রাশিদা, হামিদা বেগম, মিনা খাতুন, মনোয়ারা বেগম, জুঁই খাতুন, উর্মি সুলতানা মিমি, জেসমিন নাহার, হাফিজা খাতুন, নাসিমা, আঞ্জুয়ারা, জোহরা, আনোয়ারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তারা বলেন, বাঙালী জাতির পিতা ও মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে কেউ গৃহহীন থাকবেনা। সেই ঘোষণার বাস্তবায়নে জেলায় চলছে ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের জন্য বিশাল কর্মকান্ড। ওই কর্মকান্ডকে বাঁধাগ্রস্ত করতে বিভিন্ন মামলার আসামি কথিত ভূমিহীন নেতারা পুনর্বাসনের ব্যবস্থা করার নামে হতদরিদ্র ভূমিহীনদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে বলে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

আজকের বৈঠকস্থল থেকে ঐ নেতাদের অনৈতিক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আগামীতে ভূমিহীনরা যেন তাদের সাথে আর্থিক লেনদেন না করেন তার আহŸান জানান বক্তারা। তারা আরও বলেন, বিগত দুই দিনের টানা ভারী বর্ষণে অধিকাংশ ভূমিহীনরা খেয়ে না খেয়ে খোলা আকাশের নীচে কোনো রকম দিনপাত করছেন। তাদের জন্য সরকারের পক্ষ থেকে এখনই অতিদ্রæত নোঙরখানা খোলা এবং জেলার মানুষকে জলাবদ্ধতার করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য সকল-শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধের মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরী বলে মনে করেন বক্তারা। (সংবাদ বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *