নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া কামারখালী খালে অবৈধভাবে নেট পাটা দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ নেট-পাটা অপসারণের অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর (পাঁচ/১) ধারায় তেঁতুলিয়া গ্রামের কাসেম আলী মোড়লের ছেলে আবু তালেবকে খালে অবৈধ ভাবে নেটপাটা দিয়ে পানি নিষ্কাশনে বাঁধা সৃষ্টির অপরাধে ৪০০০ টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার (দ্বীপ), ভূমি অফিসের (নাজির) সুগত অধিকারী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
