ঢাকাWednesday , 28 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দরগাহপুরে ¯øুইস গেটের উপরে অবৈধ ঘর নির্মান

admin ঢাকা
আপডেট: 28 July 2021, 22:57

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির দরগহপুর ইউনিয়নের কালকিতলা ¯øুইসগেটের উপর অবৈধ দখল নিয়ে ঘর নির্মানের ঘটনায় এলাকাবাসীর মধ্যে প্রতিবাদের ঝড় বইতে শুরু করেছে। উপজেলার খরিয়াটি গ্রামের কালকিতলা বাজারের মাঝখানে ¯øুইস গেট অবস্থিত। এই গেট দিয়ে কয়েক হাজার বিঘা জমির পানি নিষ্কাশন হয়ে থাকে। দরগাহপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের সিরাজ শেখের ছেলে শেখ ইসাকুল এই স্থাপনা তৈরি করছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত বারোটা দিকে গেটের উপর ঘর তৈরি আরম্ভ করে। গ্রামবাসী জানতে পেরে স্থাপনা তৈরিতে বাধা দেয়। কিন্তু ইসাকুল মানতে নারাজ।
এ ব্যাপারে স্থানীয় মোশারফ হোসেন জানান, এলাকার এক/দেড় হাজার বিঘা জমির পানি নিষ্কাশিত হয় এই গেট দিয়ে। এখানে পাকা স্থাপনা যদি তৈরি হলে অবৈধ দখলের ফলে গেটটি ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। ফলে এলাকার মানুষের ফসল চাষ ক্ষতিগ্রস্থসহ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে।

স্থানীয় গ্রামবাসী সালাউদ্দিন জানান, ইসাকুল স্থানীয় রবিউল ইসলাম নামক একজনের কাছ থেকে এই জায়গাটি কিনে নিয়ে ঘর তৈরি করছে। এখানে যদি ঘর তৈরি হয় তাহলে কয়েক হাজার বিঘা জমি ও সাধারণ মানুষের ঘরবাড়ি প্লাবিত হবে। অবৈধ নির্মান কাজ বন্দে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *