ঢাকাWednesday , 28 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৫ জন

admin ঢাকা
আপডেট: 28 July 2021, 21:37

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে, উপসর্গ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৫২৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্তে মৃত্যু হয়েছে আরো ৮৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২২৫ জনের নমুনা পরীক্ষা শেষে ৬৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৮ দশমিক ৮৯ শতাংশ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ২১৭ জন। এছাড়া বর্তমানে ২৩২ জন করোনা আক্রান্ত রোগী সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা সংক্রমন প্রতিরোধে সবাইকে মাস্ক পরার এবং সরকারের দেয়া স্বাস্থবিধি মেনে চলার আহবান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *