ঢাকাTuesday , 27 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা সংক্রমণ রোধে রেড ক্রিসেন্ট ইউনিটের সার্জিক্যাল মাস্ক বিতরণ

admin
July 27, 2021 9:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাস’র সংক্রমণ রোধে আত্মমানবতার সেবায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উন্নতমানের সার্জিক্যাল মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের পাকা পোল মোড়, পৌরসভার দিঘির পাড়, পিএন মাধ্যমিক বিদ্যালয় মোড়, বকুলতলা মোড়, সাতক্ষীরা ‘ল’ কলেজ মোড় ও সুলতানপুর সহ পৌরসভার কয়েকটি এলাকায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এ মাস্ক বিতরণ করা হয়।

প্রত্যেককে ১ বক্স করে প্রদান করা হয়। প্রতি বক্সে ২০টি করে মাস্ক আছে। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে মানুষের মাঝে বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান শেখ মুছা কাজিম আশিক, ডেপুটি চীপস মো. ইলিয়াছ হোসেন, যুব সদস্য মীর মনোয়ার হোসেন, আয়েশা খাতুন, কাজী মুনতাসীর আহমেদ, এস.এম সাইফুল ইসলাম, মো. আরিফ চৌধুরী, শোভন মিত্র, মেহেরুন ফেরদৌস, শেখ মুসতাকিম, রুখসানা পারভীন ও আল মীর্জা প্রমুখ। পরে বাদ যোহর সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাবেক প্রয়াত সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কর্মকর্তা ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।