ঢাকাTuesday , 27 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

admin
July 27, 2021 9:26 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন আনুষ্ঠানিক ভাবে পালিত হয়েছে। মঙ্গলবার(২৭ জুলাই) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আহŸায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু এবং প্রধান মন্ত্রীর প্রকৃতিতে মাল্য দান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্জ্ব এ কে ফজলুল হক। আরও বক্তব্য রাখেন, সম্মানিত অতিথি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য পর্বের পর দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহŸায়ক মোঃ আঃ রফিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।