ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 30 September 2018, 22:02

স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বুড়িগোয়ালিনীর দাটিনাখালি মু-া পাড়ায় ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এম.এম সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ।
এসময় প্রধান অতিথি নতুন নেতৃত্বকে শেখ হাসিনার সরকারের সফলতা প্রচার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়ী করার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জি.এম আ. রউফ, রমজাননগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন বাবু, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, এম.এম শরীফ উদ্দীন, মো. আকবর হোসেন, সাংবাদিক সাহেব আলী, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনূর রশীদ সুমন, সাবেক শিক্ষক মাও. ইদ্রিস আলী, ব্যবসায়ী নেতা আনারুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে আগামী ১ বছরের জন্য সর্বসম্মতিক্রমে জি.এম সাইফুল ইসলামকে সভাপতি, মো. রেজাউল ইসলামকে সহ-সভাপতি, মো. হিরণ হোসেনকে সাধারণ সম্পাদক, তপন মু-াকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও মো. জালাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৪৫ জন সদস্যের কমিটি গঠন করা হয়। সম্মেলন পরিচালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা জাকির সিদ্দিকী সোহাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *