ঢাকাSunday , 25 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা কেড়ে নিলো সাংবাদিক সোহাগের ফুফু’র জীবন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 July 2021, 21:57

নিজস্ব প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগের ফুফু মোছাম্মদ মর্জিনা খাতুন (৪৭)। শনিবার রাত ৯ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ নুরুজ্জামানের স্ত্রী ও সাংবাদিক সোহাগের ফুফু মোছা: মর্জিনা খাতুন ঈদের কয়েকদিন আগে থেকে সামান্য জ্বরে আক্রান্ত ছিলেন।

শুক্রবার তার করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়। প্রাথমিক পর্যায়ে তাকে বাড়িতে চিকিৎসা সেবা প্রদানের একপর্যায়ে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শনিবার রাত ৯ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। রবিবার (২৫ জুলাই) সকালে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মরহুমার জানাজা শেষে মহৎপুর সরকারি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *