ঢাকাSunday , 25 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্য

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 July 2021, 21:53

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মোমেনা খাতুন (৬৪) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। এ মৃত্যু নিয়ে এলাকায় হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে চলছে নানা গুঞ্জন। নিহত ওই বৃদ্ধা উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারি এলাকার পিয়ার আলী কারিকরের স্ত্রী। মোমেনা খাতুনের ছেলে শফিকুল ইসলাম জানান, আমার মা দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগতেছিলেন। শনিবার (২৪ জুলাই) রাত ৮ টার দিকে রাতের খাওয়ার সময় মাকে খোঁজা-খুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে আমগাছে ওড়নার সাহায্যে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পাই।

খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরোতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহ থানায় নিয়ে যায়। এ ব্যাপারে উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ বলেন, লাশের সুরোতহাল রিপোর্ট তৈরির সময় সন্দেহজনক মনে হওয়ায় ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আপাতত একটি অপমৃত্যু মামলা হয়েছে (যার নম্বর- ৩৪)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *