ঢাকাSaturday , 24 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

একমাসে ১০ হাজার কর্মহীন পরিবারের মাঝে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের খাবার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 July 2021, 20:45

নিজস্ব প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনে ৩০ দিনে কর্মহীন হয়ে পড়া প্রায় ১০ হাজার অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। গত ২৩/০৬/২০২১ তারিখ হতে শুরু হয়ে ২৪/০৭/২০২১ তারিখ পর্যন্ত ব্যাপী কার্যক্রমের শেষ দিন শনিবার (২৪ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা পৌর এলাকার দিঘির পাড়, পিএন মাধ্যমিক বিদ্যালয় মোড়, বকুলতলা মোড় ও সাতক্ষীরা ‘ল’ কলেজ মোড়সহ পৌরসভার কয়েকটি এলাকায় এ রান্না করা খাবার বিতরণ করা হয়।

দেশব্যাপী কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট আত্মমানবতার সেবায় প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতালসহ সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ রান্না করা খাবার বিতরণ করেছে সংগঠনটি।

মাস ব্যাপী কার্যক্রমের শেষ দিনে খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে অসহায় কর্মহীন মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, আজীবন সদস্য জাহাঙ্গীর কবীর, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান শেখ মুছা কাজিম আশিক, ডেপুটি চীপস মো. ইলিয়াছ হোসেন, যুব সদস্য মীর মনোয়ার হোসেন, আয়েশা খাতুন, কাজী মুনতাসীর আহমেদ, এস.এম সাইফুল ইসলাম, মো. আরিফ চৌধুরী, শোভন মিত্র, মেহেরুন ফেরদৌস, শেখ মুসতাকিম, রুখসানা পারভীন ও আল মীর্জা প্রমুখ। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কর্মকর্তা ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *