ঢাকাFriday , 23 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাাটয় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ২৮তম মৃত্যু বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 July 2021, 21:11

দেবহাটা ব্যুরো: ৯নং সেক্টরের সাবসেক্টর কমান্ডার, শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের ২৮তম মৃত্যু বার্ষিকী বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে পালিত হয়েছে। গতকাল ২৩ জুলাই, শুক্রবার দেবহাটা উপজেলা টাউনশ্রীপুর গ্রামে তার নিজ বাড়িতে সকাল থেকে কোরান খানি, দুপুরে টাউনশ্রীপুর উত্তর পাড়া জামে মসজিদ, টাউনশ্রীপুর দক্ষিনপাড়া জামে মসজিদ, টাউনশ্রীপুর বাজার জামে মসজিদ, আজিজপুর দক্ষিনপাড়া জামে মসজিদ, আজিজপুর উত্তর পাড়া জামে মসজিদের জুম্মা নামাজের পর আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উত্তর পাড়া টাউনশ্রীপুর জামে মসজিদে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। মসজিদের সেক্রেটারি নুরুল ইসলাম সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান, ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল কাদের, রাফসান গ্রæপের ব্যবস্থপনা পরিচালক আবু হাসান, ইউ, পি সদস্য শহিদুল্ল্যাহ গাজী প্রমুখ।

প্রধান অতিথি আলহাজ্জ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার নিজের জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে নিজেকে উৎসর্গ করেন। কখনো নিজেকে কারোর কাছে বিক্রি করে দেন নি। অত্যন্ত নিষ্ঠার সাথে তার উপর দায়িত্ব পালন করেন এবং সব সময় মানুষকে সৎ ও সত্যের পক্ষে পরিচালনা করতেন। দোয়া অনুষ্ঠান শেষে টাউনশ্রীপুর হাইস্কুল চত্বরে শাহজাহান মাস্টারের কবর জিয়ারত মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান মালা শেষ হয়। সমগ্র অনুষ্ঠান মালা পরিচালনা করেন বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের জ্যৈষ্ঠ্য পুত্র ফারুক মাহবুবার রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *