ঢাকাFriday , 23 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় এফবিসিসিআই কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 July 2021, 21:07

রাকিবুল ইসলাম : করোনা প্রাদুর্ভাবে সাতক্ষীরায় এফবিসিসিআই কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে চেম্বার অব কমার্স এর সভাপতি নাসিম ফারুক খান মিঠুর সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির।

উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মোঃ কুদরতি খোদা, চেম্বার অব কমর্স এর সহসভাপতি এহসান বাহার বুলবুল, বড়বাজারের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হক বাদশা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ টি অক্সিজেন সিলেন্ডার দুটি হাইফ্লো নজেল প্রদান করাহয়। এছাড়াও বাজার, মসজিদ, জেলা পরিষদ সহ সর্বস্তরের জনসাধারণের জন্য ৪৫ হাজার উন্নত মানের মাস্ক ও হস্তান্তর করেন চেম্বার অব কমার্স এর সভাপতি নাসিম ফারুক খান মিঠু।

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি। করোনাকে না বলি জীবনকে হ্যাঁ বলি এই ¯েøাগান নিয়ে এফবিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে বিতরণ করাহয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *