ঢাকাFriday , 23 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চিকিৎসক আব্দুল মজিদ আর নেই

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 July 2021, 20:54

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটা বাজারের প্রবীণ হোমিওপ্যাথি চিকিৎসক আব্দুল মজিদ (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…….রাজেউন)। তিনি কুল্যা গ্রামের আব্দুল বারি সরদারের বড় ছেলে। পারিবারিক সূত্রে জানাগেছে, প্রয়াত আব্দুল মজিদ দীর্ঘদিন হার্ট, লিভার, কিডনি ও ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছিলেন। ঈদের দিন সন্ধ্যায় হঠাৎ তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে দ্রæত তাকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ ও আত্মীয় স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার কুল্যা পশ্চিম পাড়া জামে মসজিদ ময়দানে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, আওয়ামীলীগ নেতা ওমর সাকী পলাশ, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, সদস্য শেখ বাদশা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *