ঢাকাFriday , 23 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির শিক্ষক লুৎফর রহমানের ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 July 2021, 20:50

নিজস্ব প্রতিনিধি : গোকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও আশাশুনি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান (৬৫) স্যার ইন্তেকাল করেছেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। বুধবার (২১ জুলাই) খুলনার গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরহুম শিক্ষক নেতার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন শিক্ষক সমিতির সিনি. সহ-সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষক আবু তাহের হোসেন, মেহেদী হাসান, নেতা রিয়াছাত আলী, ইলিয়াছ ইকবাল, আক্তারুজ্জামান, বিধান চন্দ্র মÐল, কাজী কাইয়ুম শামীম, দেবদাস বিশ্বাস, রবিউল ইসলাম, আব্দুস সামাদ, মঞ্জুর ইলাহী, শরিফুল ইসলাম প্রমুখ। বিবৃতিদাতারা বলেন লুৎফর স্যারের মৃত্যুতে আশাশুনির শিক্ষাঙ্গন ও শিক্ষক সমিতিতে গভীর শুণ্যতার সৃষ্টি হয়েছে যা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তার রুহের মাগফেরাত কামনাসহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *