ঢাকাTuesday , 20 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ৪টি গ্রামে ঈদুল আজহা পালিত

admin ঢাকা
আপডেট: 20 July 2021, 17:22

নিজস্ব প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার তিন উপজেলার ৪টি গ্রামে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকালে ঈদের নামাজ শেষে পশু কোরবানি দেন স্থানীয় মুসল্লিরা।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করা গ্রামগুলো হলো- সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী ও বাউখোলা, তালা উপজেলার ইসলামকাটি, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী। চারটি গ্রামের সাতটি মসজিদে একাধিক জামাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালীতে ঈদের জামাতে মাওলানা মাহবুবুর রহমানের ইমামতিতে ২০-২৫ জন মুসুল্লি অংশ নেন। সেখানে নামাজে অংশগ্রহণ করেন হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন কমিটি সাতক্ষীরা জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক ডিএম রবিউল ইসলাম।

ঈদ জামাত প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, ‘বিশ্বের সব মুসলমাদের সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা উচিত। আমরা সেটাই করছি।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসাইন বলেন, ‘ উপজেলার দুই গ্রামে ঈদুল আজহা পালিত হয়েছে শুনেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *