আশাশুনি স্বেচ্ছাসেবকলীগের ঈদসামগ্রী বিতরণ
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) বিকাল ৫টায় আশাশুনি বাজার চান্নিতে এ ঈদ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামীলী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে ঈদ ও কোভিড প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ উদ্বোধন করেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলি।
এসময় সহ-সভাপতি কামরুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক অভিলাষ চন্দ্র বৈদ্য, প্রচার সম্পাদক ওয়মান গনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হানিফ মোড়ল, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, কুল্যা ইউনিয়ন সভাপতি মনিরুল ইসলাম মোমিন, শোভনালী ইউনিয়ন সভাপতি আঃ সালাম পাড়, সাধারণ সম্পাদক আলাউল ইসলামসহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply