ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) শহরের অদূরে বকচরা খান পাড়া হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র জুম্মা’র নামাজ শেষে করোনা মহামারি পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্য-বিধি মেনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে মাদ্রাসার ছাত্রদের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়। দোয়া অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম খান বাবু জানান, ‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ভাইয়ের নির্দেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করা হয় এবং দেশের করোনা পরিস্থিতির জন্যে বিশেষ দোয়া করা হয়’।
