ঢাকাFriday , 16 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরায় অস্ত্র গুলিসহ গ্রেফতার দুই ভাই

admin ঢাকা
আপডেট: 16 July 2021, 21:44

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, ৬ টি গুলি সহ আপন দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, বৈচনা এলাকার মোঃ আব্দুল গাফফারের ছেলে মোঃ আব্দুল কাদের (২৫) ও মোঃ আব্দুল কাশেম (২৭)। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর একটি অভিযানিক দল তাদের অস্ত্র ও গুলিসহ আটক করে।

শুক্রবার (১৬ জুলাই) র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, ‘র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভোমরা পোর্ট এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নিজ নেতৃত্বে ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামে সততা ফার্নিচার এর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামীদের অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ০১ টি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ও লোহার তৈরি অগ্নেয়াস্ত্র (যা ওয়ান শুটার গান নামে পরিচিত) ও ০৬টি গুলি সহ হাতে নাতে গ্রেফতার করা হয়’।

তিনি আরও জানান, ‘পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মামলা নং-৪৫ তারিখ ১৫/০৭/২০২১ ইং দি আর্মস এ্যাক্ট ১৮৭৮ সনের 19A/19F ধারা এবং ১৮৬/৩৫৩/৩৩২/৩৩৩ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *