ঢাকাSaturday , 29 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে সাংবাদিক মোতাহার হোসাইনের জন্মদিন পালন

admin ঢাকা
আপডেট: 29 September 2018, 23:21

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার মোতাহার হোসাইনের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ উপলক্ষ্যে কেশবপুর প্রেসক্লাব হলরুমে কেক কাটার আয়োজন করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জহুরুল হক, শিক্ষক স্বপন মোন্ডল প্রমুখ। নাট্যকার, রম্য লেখক ও ছড়াকার মুনছুর আলীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কনক দে, প্রেসক্লাবের সহ সভাপতি আলহাজ্ব মোল্লা আব্দুস সাত্তার, হাজী রূহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ এমআর মঈন, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, ইব্রাহিম রেজা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *