ঢাকাThursday , 15 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 July 2021, 21:14

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদে গরিব, অসহায় ও দুস্থ ১১জন ছাত্র-ছাত্রীদের মাঝে এ বাই সাইকেল বিতরণ করা হয়।

দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন এলজিএসপি-৩ প্রকল্পের ডিএফ আজাদুল ইসলাম। এসময় ইউপি সচিব গোলাম রাব্বানী সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *