ঢাকাTuesday , 13 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার গাভারচরে হাসছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর


July 13, 2021 9:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলায় মুজিবর্ষে ৪০০ শত ভূমিহীন ও গৃহহীন পরিবার কে গৃহ নির্মাণ করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রশাসন। সারাদেশ যখন এ গৃহনির্মাণ নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিক সেই মূহুর্তে এ গৃহহীন মানুষগুলো মাথাগোঁজার ঠাঁয় পেয়ে যেন আনন্দে আত্মহারা। সরেজমিনে ১৩ জুলাই সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউপির গাভারচরে গিয়ে গৃহহীন পরিবার যখন পাঁকা ঘরে এক সাথে ১৩০ টি পরিবার বসবাস করছে।

এ দৃশ্যপট চোঁখে না দেখলে অনুভব করা সম্ভব নয় যে, তাঁদের আনন্দের যেন সীমা নেই। কথা হয় বর্তমানে নতুন ঠিকানায় বসবাস কারা সাদ্দাম হোসেন দম্পতিরর সাথে। অনেকেই অনেক কথা এ প্রতিবেদকের নিকট বলতে চাইলেও তাঁদের কথাগুলো ছিল যেন ভিন্নতা। কেননা তাঁরা নবদম্পতি। আগে ঘর ছিল না, জমি ছিল না,রাস্তার ধাঁরে ঘুপড়ী ঘরে বসবাস করতো। রাতে ঠিকমত ঘুমাতে পারতো না। কখন বুঝি তাঁদের পলিথিন এর বেঁড়ায় কেই টোকা দেয় এ ভয়ে। এখন গাভার চরে ১৩০ টি পরিবারের মধ্যে তাঁরাও একটি পরিবার। তাঁদের চারপাশে সকলেই যেন প্রতিবেশী। ডাঁকলেই সকলকে বিপদে কাঁছে পাওয়া যায়।
গাভারচর যেন প্রধানমন্ত্রী দেওয়া নতুন গ্রাম। যাঁর আলোয় ঝিকমিক করছে আষাড়ের রৌদ্রছায়ার খেলা। কথা হয় আরও অনেক উপকার ভোগীর সাথে,যাঁদের মধ্যে বয়োবৃদ্ধা ছবিরন বেগম, মাহাতাব উদ্দীন (৫০)সহ অনেকই আগে ছিন্নমূল এর মত বসবাস করতো। এখন নতুন ঘরে বসবাস করছে। এ ঘরে থাকতে কোন সমস্যা বা অনিয়ম হয়েছে কি না তা জানতে চাইলে বলেন,আমাদের এখানে ঘর গুলো অনেক সুন্দর হয়েছে। অনিয়ম কি বুঝি না। তবে বসবাস করতে সমস্যা নেই। কাজ শেষে ঘরে ফিরে, পাঁকা ঘরের সাথে পাঁকা বাথরুম। এ যেন স্বপ্ন। এমন করে মনের অজান্তে আনন্দের কথাগুলো বলেই চলেছিলেন সুবিধাভোগীরা।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম জানিয়েছেন, এ উপজেলায় ৪০০ শত ঘরের বরাদ্দ হয়েছে। যাঁর মধ্যে ৩৩০টি ঘর উপকারভোগীদের কাছে চাবি হস্তান্তর করা হয়েছে। বাকি ৭০ টির কাজ চলমান রয়েছে। এ ছাঁড়া সকল ঘরগুলো সব সময় নির্মাণ কমিটি তদারকি করে সমস্যা থাকলে সমাধানের জন্য কাজ করেই চলেছে। তিনি আরও বলেন, গৃহহীন ও ভূমিহীনদের জন্য প্রস্তুত করা প্রত্যেকটি ঘর মমতার সাথে নির্মাণ করে তা হস্তান্তরে সার্বিক চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে সাতক্ষীরা নবাগত জেলা প্রশাসক হুমায়ন কবির জানিয়েছেন, যোগদান করেই এ প্রকল্প সরেজমিন গিয়ে দেখেছি। এখনোও পর্যন্ত সদরে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে কোন অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।