ঢাকাTuesday , 13 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া পৌরসভার আয়োজনে কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 July 2021, 21:15

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরসভার আয়োজনে করোনায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ হিসাবে খাদ্য শস্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ত্রাণের নগত অর্থ মঙ্গলবার(১৩ জুলাই) পৌরসভা হলরুমে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেযর মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপন্থিত ছিলেন প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন,নারী প্যানেল মেয়র ফারহানা হোসেন,কাউন্সিলর শেখ জামিল হোসেন,কাউন্সিলার জিএম শফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর দিতি খাতুন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিবউল আলম মল্লিক রবি,ইমরান হোসেনসহ কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ত্রাণে পৌর সভার ৯ টি ওয়ার্ডের কর্মহীন ও ক্ষতিগ্রস্থ ১২ শত পরিবারের মাঝে পর্যায়ক্রমে পরিবার প্রতি নগদ ৫০০ শত টাকা করে ৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *