ঢাকাMonday , 12 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় ওসির পূজা মন্ডপ পরিদর্শন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 July 2021, 22:30

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মূর্তি চুরি হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রবিবার (১১জুলাই) সকালে সরেজমিনে পরিদর্শনে আসেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কবির। পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও এস আই জুয়েল রানা পৃথক পৃথক ভাবেও ঘটনা স্থান পরিদর্শন করেন।

এসময় মন্দিরের সভাপতি সাংবাদিক কৃষ্ণ মোহন ব্যানার্জী ও সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জী, পুরোহিত করুণা কান্ত ব্যানার্জী ও শিশু কন্যা ঝতু ব্যানার্জীসহ একাধিক ব্যক্তির সাথে কথা বলেন। পুরো ঘটনার বর্ণনা শুনেন। পরে ওসি গোলাম কবির বলেন, মন্দিরের মধ্যে থেকে মূর্তি চোরদের দ্রæত তাদের কে চিহ্নিত করে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় মন্দিরের তালা ভাঙ্গা দেখা যায়। পরে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মূর্তি চুরির ঘটনা চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *