ঢাকাMonday , 12 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা থানার আয়োজনে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 July 2021, 22:24

কাদের মহিউদ্দীন: দেবহাটা থানার আয়োজনে করনাকালীন অসহায়দেরকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার উদ্যোগে ও এনসিসি ব্যাংকের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ আবুল কাশেমের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ভ্যান ও ইজিবাইক চালকদের মাঝে উক্ত ত্রাণ বিতরণ করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর সঞ্চালনায় উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ আবুল কাশেম।

প্রধান অতিথি এনসিসি ব্যাংকের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ আবুল কাশেম বলেন, এই মহামারীতে কঠোর লকডাউনের কারণে জীবনের প্রয়োজনে মানুষ অসহায়। করোনার দ্বিতীয় ধাপে মানুষ বড় অসহায় জীবন যাপন করছে। সেই অসহায় মানুষগুলোর সাহায্যার্থে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহŸান জানান। সভাপতি হিসেবে ওসি বিপ্লব কুমার সাহা বলেন, এই মহামারির কারণে সরকারী কঠোর বিধি নিষেধ আমাদেরকে মেনে চলতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবেনা এবং বাইরে আসলে অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে। এসময় দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ, দেবহাটা থানার এসআই আবু হানিফ, এসআই আসিফ মাহমুদ, এসআই হাফিজ মাহবুব, এসআই নুর মোহাম্মদ, এসআই আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *