ঢাকাMonday , 12 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘আমরা পি.এন হাইস্কুলের ছাত্ররা’ সংগঠনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

admin ঢাকা
আপডেট: 12 July 2021, 18:51

ডেস্ক রিপোর্ট : মহামারী করোনা ভাইরাস সাতক্ষীরা জেলায় ব্যাপকভাবে বিস্তার করেছে। করোনা পরিস্থিতি প্রতিরোধ প্রচেষ্টায় সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের ভ‚মিকা অব্যাহত রয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল এবং সামর্থ অনুযায়ী সমাজের বৃত্তবানরাও এগিয়ে এসেছে। সোমবার (১২ জুলাই) সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অসহায় কর্মহীন সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে ‘আমরা পি.এন হাইস্কুলের ছাত্ররা’ সংগঠন। ৩ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার প্যাকেট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

‘আমরা পি.এন হাইস্কুলের ছাত্ররা’ সংগঠনের আহ্বায়ক সাতক্ষীরা পি.এন হাইস্কুলের প্রাক্তন ছাত্র কাজী ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পি.এন হাইস্কুলের প্রাক্তন ছাত্র (কাঁচা-পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি) কাজী কবিরুল হোসেন বাদশা।

সংগঠনের সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের সাংগটনিক সম্পাদক কাজী আকতার হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মাহমুদ আলী আবীর, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মোসফিকুর রহমান মিল্টন, মোস্তাক আলী, শেখ শাহিন ইসলাম তুহিন, মো. রাশেদুজ্জামান রাশি, আনোয়ার হোসেন মিলন, শামিমা পারভীন রত্না, মো. রফিকুল ইসলাম, পারভেজ, কাজী ফারুক হাসান, কাজী কবিরুল হাসান বাদশা, কর্ণেল বাবু, জিএম মিজান, মাজহারুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারিভাবে লকডাউন এর জন্য কর্মহীন অসহায় পরিবারে মাঝে ত্রাণ কার্যক্রম ইতমধ্যে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘আমরা পি.এন হাইস্কুলের ছাত্ররা’ সংগঠনটি করোনাকালীন লকডাউন এর জন্য কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *