ঢাকাSunday , 11 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বিশ্ব জনসংখ্যা দিবসে ভার্চুয়াল আলোচনা সভা


July 11, 2021 10:44 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিশ্ব জনসংখ্যা দিবসে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জুম ক্লাউড মিটিং এর মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, মেডিকেল অফিসার (অ:দ:) পলাশ দত্ত, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।

কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল মালেক, উপজেলা কমিউনিটি মেডিকেল অফিসার শেখ আবদুল আল মামুন, পারুলিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা মিসেস গুলশানারা, অনিমা কর্মকার।

এবছর বিশ্ব জনসংখ্যা দিবসে দেবহাটা উপজেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন হয়েছেন পারুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ পরিদর্শিকা মিসেস গুলশানারা, শ্রেষ্ঠ পরিদর্শক হয়েছেন শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন। অনুষ্ঠান শেষে সনদ পত্র প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।