ঢাকাSaturday , 10 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ক্যাপসিক্যামের আড়ালে ভোমরা বন্দরে ভারতীয় অবৈধ মালামাল আমদানি

admin ঢাকা
আপডেট: 10 July 2021, 23:59

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ভারত থেকে আমদানিকৃত ক্যাপসিকামের কার্টুনে বিপুল পরিমাণ ওষুধ, ভারতীয় মোবাইল, সিগারেট, শাড়ি, থ্রি-পিস জব্দ করা হয়েছে। শনিবার (১০ জুলাই) বিকালে ভোমরা স্থলবন্দর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বিভাগ ও শুল্ক স্টেশনের যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, ভোমরা স্থলবন্দরের মামুন এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট এই ক্যাপসিকাম ভারত থেকে বাংলাদেশে এনে খালাস করাচ্ছিল। ভারতীয় ওই ট্রাকে ৮১ কার্টুন ক্যাপসিকাম শুল্ক ঘোষণা করিয়ে পণ্য ছাড় করানো হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় তল্লাশি অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশন কর্মকর্তা আমির মামুন জানান, ‘৮১ টি ক্যাপসিক্যামের কার্টুন থেকে ৩১২ পিস মোবাইল, ১,২০,০০০ পিস সিগারেট, ২৩৪ পিস শাড়ী, ৪৭ টি থ্রি-পিস, ১০ পিস ওড়না, বেবি পার্টস ও ১হাজার ৬০ কেজি ক্যাপসিক্যাম পাওয়া গেছে’।

তিনি আরও জানান, ‘ওই কার্টুনে কিছু ওষুধ পাওয়া গেছে। তবে এখনো আটককৃত পন্যের মূল্য নির্ধারণ করা হয়নি’। শুল্ক স্টেশন কর্মকর্তা জানান, ‘এ ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *