ঢাকাSaturday , 10 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

admin ঢাকা
আপডেট: 10 July 2021, 23:29

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে কালিগঞ্জ থেকে ইয়াবাসহ মিলন হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যক্তি উপজেলার কৃষ্ণনগর এলাকার ছবেদ আলীর ছেলে।

জানা যায়, শনিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল কৃষ্ণনগর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ইয়াবাসহ জনসম্মুখ থেকে ব্যবসায়ী মিলনকে আটক করা হয়। এছাড়া মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটককের পর জনসম্মুখে সাংবাদিকরা প্রশ্ন করলে ব্যবসায়ী মিলন বলেন, এই প্যাকেটে ১৪০ পিস ইয়াবা রয়েছে। আমি শুধুমাত্র বহনকারী। ৫শ’ টাকার বিনিময়ে কৃষ্ণনগর এলাকার নুর ইসলামের ছেলে শাহিন সরদার’র (৩৫) কাছ থেকে ১৪০ পিস ইয়াবা নিয়ে বাজারে আসা এক খরিদ্দারের কাছে দিতে এসেছিলাম।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরির কাছে জানতে চাইলে তিনি বলেন, কৃষ্ণনগর থেকে ১৪০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *