ঢাকাSaturday , 10 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতার মৃত্যুতে শোক

admin ঢাকা
আপডেট: 10 July 2021, 23:16

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের পিতা ইউনুস খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। শনিবার সকাল ৯.৪৫ মিনিটে স্ট্রোক জনিত কারণে নির্বাহী অফিসারের সরকারী বাসভবন ‘ইছামতী’তে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বরিশালের ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলার বাসিন্দা এবং দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। দুপুরে দেবহাটাতে প্রথম জানাজা নামাজ শেষে মরহুমের মর দেহ রাতে তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। সেখানে দ্বিতীয় জানাজা নামাজ শেষে রবিবার সকালে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
এদিকে নির্বাহী অফিসারের পিতার মৃত্যুতে দেবহাটা প্রেসক্লাব সহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। একই সাথে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দেয়া হয়েছে।
দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ও কর্মরত সংবাদকর্মীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, থানা পুলিশের পক্ষ থেকে ওসি বিপ্লব কুমার সাহা, আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুবলীগের পক্ষ থেকে মিজানুর রহমান মিন্নুর সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *