ঢাকাSaturday , 10 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মোবাইল কোর্টে ৬ ব্যবসায়ীকে জরিমানা

admin ঢাকা
আপডেট: 10 July 2021, 23:01

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ ব্যবসায়ীকে ১২০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১০ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ আইনের ২৪ ধারায় বড়দল বাজারে ভিন্ন উপজেলা থেকে এসে কাপড়ের ব্যবসার দোকান বসিয়ে বেচাকেনাকারী রোমিও, প্রশান্ত, দেবরাজ, সুব্রত রায়, বনি আমিন ও নিরঞ্জনকে প্রত্যেককে ২০০ টাকা করে সর্বমোট ১২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া আশাশুনি বাজার, গোয়ালডাঙ্গা বাজার, বড়দল বাজার, বড়দল ব্রিজ চেকপোস্ট এবং বিভিন্ন সড়ক ও বাজারে টহল ও অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *