ঢাকাSaturday , 10 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ১০ জনের মৃত্যু নতুন শনাক্ত ৩৭ জন


July 10, 2021 10:37 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় করোনা সংক্রমণে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কিছুতেই কমছেনা মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪১৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৭৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৯ জনের নমুনা পরীক্ষা শেষে ৩৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

যা শনাক্তের হার ২৮ দশমিক ৬৮ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৯ জন। এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ২৪ জন ও উপসর্গ নিয়ে ২৫৮ জনসহ মোট ২৮২ জন রোগী ভর্তি রয়েছেন। জনবল সংকটে সেখানে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে জেলা করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। করোনা প্রতিরোধে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহŸান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।