ঢাকাFriday , 9 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ নিধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 July 2021, 21:48

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে শত্রæতা মূলক ভাবে মৎস্য ঘেরে বিষ দিয়ে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে। ইউপি সদস্য রবিউল ইসলাম নওয়াপাড়া বিলে ৩৫ বিঘা জমিতে চালাই মাছের চাষ করে থাকেন। দীর্ঘ ৪ বছর ধরে তিনি মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা শত্রæতামূলক ভাবে ঘেরে বিষ প্রয়োগ করলে মাছ মরতে শুরু করে। শুক্রবার (৯ জুলাই) ভোরে মাছ বিক্রয়ের জন্য জাল টানতে আসলে ঘেরে গিয়ে দেখে বহু মাছ মরে ভাসছে এবং বাকি মাছ বিষক্রিয়ায় ছটফট করে লাফাচ্ছে।

দ্রæত জাল টেনে কিছু মাছ বাজারে নিয়ে গেলে পানির দামে বিক্রয় করতে হয়। বিষক্রিয়ায় অনুমান ৬০ মন মাছ মারা গেছে। যার মূল্য ৩ লক্ষাধিক টাকা।উল্লেখ্য, ইতিপূর্বে আরও দু’বার একই ভাবে বিষ প্রয়োগ করে ঘেরের মাছ নিধন করা হয়েছিল। একের পর এক বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় ঘের মালিক বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *