ঢাকাFriday , 9 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শোভনালীতে স্ট্রিট লাইট স্থাপন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 July 2021, 21:43

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির শোভনালী ইউনিয়নে বিভিন্ন স্থানে স্থাপিত স্ট্রিট লাইট নষ্ট হয়ে যাওয়ায় সেখানে লাইটগুলো মেরামত শেষে পুনঃ স্থাপন করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) সকালে লাইটগুলো পুনঃ স্থাপন করা হয়।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি’র দেওয়া শোভনালী ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থাপিত স্ট্রিট লাইটের বেশ কিছু বিকল হয়ে গিয়েছিল। বিকল স্ট্রিট লাইটগুলো ঢাকা থেকে মেরামত করে এনে প্রতিস্থাপন করা হয়েছে।

শুক্রবার সকালে বদরতলা জামে মসজিদ সংলগ্ন স্থান, বদরতলা বাজারস্থ এবং বদরতলা বর্ষা এনজিও সংলগ্ন লাইটগুলো প্রতিস্থাপন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের প্রচেষ্টায় মেরামতকৃত স্ট্রিট লাইট প্রতিস্থাপনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৃজনীর আশাশুনি উপজেলা ম্যানেজার রমজান আলী, সহকারী মনিরুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *