ঢাকাSaturday , 29 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসারের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 29 September 2018, 22:22

দেবহাটা (সদর) প্রতিনিধি: বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে দেবহাটার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় দেবহাটা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। দেশে বিদ্যুৎ, কৃষি, মৎস্য, শিক্ষাসহ সার্বিক খাতে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে। আগামী দিনে সরকারকে ক্ষমতায় আনতে পারলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।
এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রশীদুল আলম রশীদ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোমনিুর রহমান, নির্বাহী সদস্য আবু হুরায়রা, আব্দুর রব লিটু, মীর খায়রুল আলম, এসএম নাসির উদ্দীন, কবির হোসেন, এমএ মামুন, আজিজুল হক আরিফ, নির্মল কুমার ম-ল, ফরহাদ হোসেন সবুজ, আরাফাত হোসেন লিটন, জেলা তথ্য অফিসের অপারেটর আজিবুর রহমান, বাসারুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *