ঢাকাThursday , 8 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

না ফেরার দেশে সাংবাদিক এসকে হাসানের মা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 July 2021, 21:42

নিজস্ব প্রতিনিধি : চলে গেলেন আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এসকে হাসানের মা রওশন আরা বেগম। (ইন্না-লিল্লাহ…..রাজেউন)। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে কুল্যার মোড়স্থ নিজস্ব বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাদ জোহর কুল্যা বায়তুল আমান জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন কুল্যা বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাও. আবুল কালাম আজাদ। এসময় ইউপি সদস্য আব্দুল মাজেদ, এড. শহিদুল ইসলাম, আ’লীগ নেতা ওমর সাকী পলাশ ও আশাশুনি প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও আহসান হাবিব, সহসভাপতি আলী নেওয়াজ, আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন টিটল, দপ্তর সম্পাদক আকাশ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ইকবাল মামুন, ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন বুলু সহ সকল সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *