ঢাকাThursday , 8 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 July 2021, 21:11

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতক্ষীরা -৪ আসনের এমপি এসএম জগলুল হায়দারের পক্ষ থেকে ৬ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমানের হাতে এ অক্সিজেন সিলিন্ডার তুলে দেন এমপি পুত্র এসএম সায়েদ বিন হায়দার রাজিব। ওই সময়ে ডা. শেখ তৈয়েবুর রহমান বলেন, আমাদের এই হাসপাতালে করোনাকালিন দুঃসময়ের অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহোযোগিতা করায় মাননীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার মহোদয়ের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ চির ঋণী হয়ে থাকবে।

এই সংকটময় মুহূর্তে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পাওয়ায় তিনি এমপি মহোদয়কে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জ্বল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাবিবুর রহমান, মহসিন আহমেদ, শ্যামনগর উপজেলা ছাত্রলীগ নেতা ফেরদৌস হায়দার, কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *