ঢাকাThursday , 8 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ১৩০ বোতল ফেনসিডিল জব্দ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 July 2021, 21:08

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে উপ-পরিদর্শক ওহিদুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা পূর্ব নলতা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

ওই সময়ে মাদক চোরাচালান চক্রের একটি দল বস্তায় করে ফেনসিডিল পাচার করছিল। তাৎক্ষণিক পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে মাদক চোরাচালান চক্রের সদস্যরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তাটি তল্লাশি করে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে (মামলা নম্বর ৮)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *