ঢাকাSaturday , 29 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নজরুল ইসলামের রোড শো

admin ঢাকা
আপডেট: 29 September 2018, 22:11

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরায় নৌকার স্বপক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের নেতৃত্বে নির্বাচনী রোড শো ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ শ্লোগানে শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পিটিআই মাঠ থেকে শত শত মটরসাইকেল নিয়ে এই রোড শো বের করেন। রোড শোটি সাতক্ষীরা পৌরসভা, ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী ইউনিয়ন প্রদক্ষিণ করে। এ সময় পুরাতন সাতক্ষীরা হাটখোলা, ধুলিহর বাজার, ব্যাংদহা বাজার ও ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, দেশ এখন উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার বাবাবার দরকার। স্বল্প সময়ে যে উন্নয়ন হয়েছে তারমধ্যে উল্লেখযোগ্য শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমেছে। বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া কমেছে। বয়স্ক, বিধবা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাড়ানো হয়েছে। রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, কৃষি, অর্থনৈতিকসহ বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হয়েছে। বৈদেশিক সাহায্য ছাড়াই পদ্মাসেতু নির্মাণ চলছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছিলেন ক্ষণজন্মা মহাপুরুষ। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে। বক্তারা আরো বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদের স্বোচ্চার হতে হবে যাতে কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে না পারে। আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও এদেশের রাষ্ট্র ক্ষমতায় আনতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রার্থী যেই হোক, ভোট নৌকায় দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম-সম্পাদক শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, সদর উপজেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আ’লীগের যুগ্ম-সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিক শাহাবাজ, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, বল্লী ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, লাবসা ইউনিয়ন আ’লীগের সভাপতি অ্যাডভোকেট শাহনেওয়াজ ডালিম, ফিংড়ী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি শেখ মোনায়েম হোসেন, ঘোনা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ সদর উপজেলা পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তরুণলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *