সাতক্ষীরায় লকডাউন বাস্তবায়নে হিমশিম খাচ্ছে প্রশাসন, চলছে ভ্রাম্য মান আদালতের জরিমানা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পালিত হচ্ছে চলমান লকডাউন। লকডাউন বাস্তবায়নে হিমশিম খাচ্ছে প্রশাসন। ভ্রাম্য মান আদালতের জরিমানার মধ্যে ও মানুষ অকারণে বাড়ির বাইরে আসছে। চলছে ভ্রাম্যমান আদালতের জরিমানাও। শহরের হাট বাজার গুলোতে লকডাউন উপেক্ষা করে প্রচুর মানুষের ভিড় লক্ষ করা গেছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। সড়কেও বেড়েছে ছোট ছোট যান চলাচল ও লোকসমাগম। শহরের অধিকাংশ দোকান পাট আংশিক খোলা রেখে কেনা বেচা করছে।
এছাড়া জেলার অধিকাংশ এলাকায় করোনা আক্রান্ত পরিবারের লোকজন স্বাস্থ্য বিধি না মেনেই সর্বত্রই ঘোরাঘুরি করছেন। এর ফলে করোনা ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। যদিও আইনশৃখংলাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এদিকে, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ভ্রাম্য মান আদালতের অভিযানে ৬৮ টি মামলায় ৪৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সড়কে জরুরি পণ্যবাহী পরিবহন চলাচল করছে যথারীতি। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউন বাস্তবায়নে জেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করছে। এছাড়া সেনাবাহিনীর ১০ টি পেট্রোল টিম, তিন প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন সদস্য মাঠে রয়েছে। তিনি আরো জানান, জেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অকারণে বের হলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

Leave a Reply