ঢাকাMonday , 5 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহটায় লক ডাউনে দোকান ব্যবসায়ীরা বিপাকে

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 July 2021, 21:36

কাদের মহিউদ্দীন: দেশব্যাপী করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার জন্য দেশব্যাপী ১লা জুলাই থেকে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন চলছে। এর আগে জেলা ভিত্তিক লকডাউনে দেবহাটা ব্যবসায়ীরা দোকান পাট খুলতে পারিনি। ফলে দোকান ব্যবসায়ীরা অস্থিত্ব সংকটে পড়েছে। দেবহাটা উপজেলা মূলত ঘের ভেড়ী ও ক্ষুদ্র ব্যবসার উপর নির্ভরশীল জনপদ।

২০২০ সালে করোনাসহ বিভিন্ন কারণে দোকান ব্যবসায়ীরা আশানুরুপ বেচা কেনা করতে পারিনি। ফলে জীবন যাত্রা নির্বাহ করতে হিমশিম খেতে হয়েছে। দেবহাটা অধিকাংশ ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যাংক বা সমিতির কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকেন। ব্যবসা প্রতিষ্ঠান লক ডাউনে বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে দোকান ব্যবসায়ীরা। যে সকল ব্যবসা প্রতিষ্ঠান কেনা-বেঁচার উপর নির্ভরশীল সেই সকল প্রতিষ্ঠান গুলি লকডাউনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে প্রতিষ্ঠানে লগ্নীকৃত অর্থ ভাঙিয়ে জীবন প্রবাহ করতে হচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান।

করোনার প্রাদুর্ভাবে সরকারী কোন সুযোগ সুবিধা না পাওয়ায় হতাশা গ্রস্থ হয়ে পড়েছে দেবহাটার দোকান ব্যবসায়ীরা। এ বিষয়ে দেবহাটা উপজেলার ব্যবসায়ী জনপদ কুলিয়া বাজারের ব্যবসায়ী মোস্তফা কামাল প্রতিবেদকে বলেন, লক ডাউনে দোকান খুলতে পারছি না। ফলে বেকার হয়ে পড়েছি। সংসার যাত্রা ও দায় দেনা পরিশোধ নিয়ে চিন্তিত। প্রতিনিয়ত মাথার উপর ঋণের বোঝা ভারী হচ্ছে। এহেন পরিস্থিতি বেশি দিন থাকলে দোকান বন্ধ করে অন্য পন্থা অবলম্বন ছাড়া আর কোন পথ খোলা থাকবে না।

এ বিষয়ে পারুলিয়া বাজার কমিটির সভাপতি ও ২নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রতিবেদকে বলেন, দেবহাটার মানুষ পরোক্ষ প্রত্যক্ষভাবে কোন না কোন ব্যবসার সাথে জড়িত। লক ডাউনের ফলে বিশেষ করে দোকান ব্যবসায়ীরা আশানুরুপ কেনা-বেচা করতে পারছে না। ফলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারপরেও এই মহামারি থেকে মানুষকে রক্ষা করার জন্য আমাদের সরকারের সিদ্ধান্তগুলি মেনে চলার অভ্যস্ত হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *