ঢাকাSunday , 4 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় করোনা প্রতিরোধে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 July 2021, 23:38

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোখলেছুর রহমান, আবুল হোসেন, জগন্নাথ মন্ডল, আলফাতুন নেছা, গ্রামপুলিশ আব্দুর রকিব। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই মিজান, ইউপি সদস্য হাফিজুর রহমান, আকবর আলী, আব্দুল করিম, মোনাজাত আলী, রেহানা ইসলাম, আরতী রানী ঘোষ, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দিপক কুমার মন্ডল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *