ঢাকাSunday , 4 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের খাবার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 July 2021, 23:11

নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপী কঠোর লকডাউনে সাতক্ষীরায় কর্মহীন হয়ে পড়া অসহায় রিকশা-ভ্যান চালকদের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। প্রতিদিনের ন্যায় রবিবার (০৪ জুলাই) সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা পৌর এলাকার ৭নং ওয়ার্ডে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এ রান্না করা খাবার বিতরণ করা হয়।

দেশব্যাপী কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট আত্মমানবতার সেবায় প্রতিদিন এ রান্না করা খাবার বিতরণ করছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলার শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান, যুবলীগ নেতা মো. ফজলুর রহমান ঢালী ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধানের সমন্বয়ে ডেপুটি চীপস ইলিয়াস হোসেনসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *