ঢাকাSaturday , 29 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর প্রেসক্লাবের সভাপতিকে সুন্দরবন সাংবাদিক ক্লাবের সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 29 September 2018, 22:03

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবীরকে সুন্দরবন সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর সম্প্রতি পবিত্র হজ্ব ব্রত করে বাড়ি ফেরায় তাকে এই সংবর্ধনা জানানো হয়।
শনিবার (২৯ শে সেপ্টেম্বর) সকাল ১০টায় মুন্সিগঞ্জ বাজারস্থ সুন্দরবন সাংবাদিক ক্লাবের কার্যালয়ে সুন্দরবন সাংবাদিক ক্লাবের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ বাউলিয়া পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সুন্দরবন সাংবাদিক ক্লাবের প্রধান উপদেষ্টা আকবর কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম কামরুজ্জামান ।
আরও উপস্থিত ছিলেন সুন্দরবন সাংবাদিক ক্লাবের উপদেষ্টা এসএম জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সোহরাব হোসেন, আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন,আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, ফারুক হোসেন, বিশ্বজিৎ, দীপঙ্কর, সাহেব আলী, নজরুল ইসলাম, আশিকুর রহমানসহ সুন্দরবন সাংবাদিক ক্লাবের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *