ঢাকাSaturday , 3 July 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে কিশোরীর আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 July 2021, 22:15

মথুরেশপুর/ নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে রুমানা আক্তার রেখা (১৫) নামে এক কিশোরী শ্যাম্পুর সাথে বিষ মিশিয়ে সেটি পান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত ওই কিশোরী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার জুলফিকার হায়দার ভুট্টোর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন সকাল ১০ টার দিকে ওই কিশোরী নিজ বাড়িতে শ্যাম্পুর সাথে বিষ মিশিয়ে সেটি পান করে। কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নাজিমগঞ্জ বাজারের গ্রাম ডাক্তার তপন শর্মার কাছে নিয়ে যায়। এরপর চিকিৎসা প্রদান শেষে কিশোরীকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

২ জুলাই ওই কিশোরীর অবস্থার অবনতি হলে তাকে দেবহাটা উপজেলার জনৈক এক গুনিনের বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখান থেকে ফেরার পথে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া আরও একটি সূত্র জানিয়েছেন ওই কিশোরীকে কয়েক বছর আগে দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার জনৈক শান্ত নামে এক ব্যক্তির সাথে বিয়ে দেওয়া হয়। কয়েক মাস আগে তাদের ডিভোর্স হয়ে যায়।

এরপর থেকে ওই কিশোরী মানসিক ভাবে হতাশাগ্রস্থ ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে উপ-পরিদর্শক তারিকুল ইসলাম শনিবার (৩ জুলাই) সকালে নিহত ওই কিশোরীর বাড়িতে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, নিহত ওই কিশোরীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করার জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আপাতত এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *