নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে লকডাউন বাস্তবায়নে বাজার মনিটরিং ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানীর জরিমানা করা হয়েছে। শনিবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা উপজেলার আশাশুনি সদর ইউনিয়নের আশাশুনি বাজার, হাড়িভাঙ্গা বাজার ও কালিবাড়ি বাজারে এ আদালত পরিচালনা করেন। সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নির্মূল ২০১৮ আইনের ২৪ ধারায় আশাশুনি বাজারে সোহরাব হোসেনকে ১০০০ টাকা ও কাশীনাথ দাসকে ১০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ সদস্য, আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
